বিন্দিয়া কে বাহুবলি (২০২৫)

কম বাজেটে ভালো প্রচেষ্টা। স্টারবিহীন এই সিরিজে পাকা অভিনেতারাই ভরসা।

বড় দাওয়ান চরিত্রে সৌরভ শুক্লা যথাযথ। ছোট দাওয়ান চরিত্রে রনবীর শোরে ভালো চেষ্টা করেছেন তবে খামতি রয়ে গেছে।

ভালো করেছেন ডিএসপি চরিত্রে সুশান্ত সিং।

মফস্বলের গ্যাংস্টার পরিবারের গল্প। দাওয়ান পরিবারকে ঘিরে আবর্তিত হয়েছে গল্পটি। প্রথম সিজনে ছয়টি পর্ব। সিরিজটি পরিচালনা করেছেন রাজ অমিত কুমার।

অ্যামাজন এমএক্স প্লেয়ার ওটিটিতে রিলিজ পেয়েছে সিরিজটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *