নতুন বন্ড হচ্ছেন রবার্ট প্যাটিনসন

জেমস বন্ড! নামটা শুনলেই মনে ভাসে সুদর্শন এক পুরুষের কথা। যে কিনা অপ্রতিরোধ্য।

সবশেষ বন্ড সিনেমা নো টাইম টু ডাই মুক্তি পেয়েছিলো ২০২১ সালে। বন্ড সিরিজের ২১তম সিনেমা ছিলো সেটি।

বন্ড চরিত্রে অভিনয় করেছিলেন ড্যানিয়েল ক্রেইগ। বন্ড হিসেবে তার পঞ্চম এবং শেষ ছবি।

তখন থেকে সবার আগ্রহ পরবর্তী বন্ড কে হবেন?

এবার জানা গেল, বন্ড হচ্ছেন রবার্ট প্যাটিনসন।

এ বছরের আলোচিত ছবি ওডেসি-তে অভিনয় করেছেন তিনি।

হ্যারি পটার সিরিজ দিয়ে শুরু। টোয়ালাইট সিরিজে ভ্যাম্পায়ারের চরিত্রে অভিনয় করে তিনি ভক্তদের মন জয় করেন।

২০ বছরের ক্যারিয়ারে নানান বৈচিত্র্যপূর্ণ চরিত্রে তিনি অভিনয় করেছেন।

জেমস বন্ড হিসেবে সুযোগ পাওয়াকে ‘আজীবন মনে রাখার মত এক অর্জন’ বলে অভিহিত করেছেন প্যাটিনসন।

নতুন বন্ড সিনেমার চিত্রনাট্য লিখছেন পিকি ব্লাইন্ডার্স সিরিজের চিত্রনাট্যকার স্টিভেন নাইট।

সূত্র: বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *