দায়রা (২০২৬)
মেঘনা গুলজারের ছবি বলে কথা। কন্ট্রোভার্সিয়াল এবং সেন্সিটিভ ইস্যু নিয়ে তিনি কাজ করেন। তালভার (২০১৫) দেখে আমি তার ফ্যান। পরের রাজি (২০১৮), স্যাম বাহাদুর (২০২৩) এ দুটোও ভালো লেগেছে।
ডিরেক্টর হিসেবে তার স্ট্যান্ড পয়েন্ট আমার ভালো লাগে। তালভারের সাথে দায়রার থিমেটিক মিল আছে। পুলিশ ইনভেস্টিগেশন বা অ্যাকশন নিয়ে এখানে প্রশ্ন তোলা হয়েছে।
এখন একটা কমন বিষয় হয়ে গেছে যে ভাইরাল কেসে পুলিশ বেশি তৎপর থাকে। অথচ মিসিং কেসে পুলিশ যত তাড়াতাড়ি অ্যাকশনে নামে তত দ্রুত মিসিং পারসনকে বিপদের হাত থেকে বাঁচানো সম্ভব। পুলিশের এই নিষ্ক্রিয়তা এবং পেপার ওয়ার্কের নামে দেরি করার প্রবণতাকে এখানে প্রশ্ন করা হয়েছে।
সেই সাথে ক্রসফায়ারের মত কন্ট্রোভার্সিয়াল ইস্যুকেও অ্যাড্রেস করা হয়েছে। সব পয়েন্ট অব ভিউ থেকে ক্রসফায়ারকে দেখানো হয়েছে।
ভিক্টিমের পরিবার, ইনভেস্টিগেটিং অফিসারের অ্যাপ্রোচ, ক্রিমিনাল সাইকোলোজি, হিউম্যান রাইটস, জুভিনাল শেল্টার প্রোগ্রাম সহ নানা বিষয়কে তুলে ধরা হয়েছে।
একসাথে অনেকগুলো বিষয় ডিল করেছেন পরিচালক। সংবেদনশীল মানুষ হিসেবে তার বায়াসনেস আছে। সেটা স্পষ্ট না করলেও বোঝা যায় তিনি কোন দিকে বায়াসড।
পৃথ্বীরাজ এবং কারিনার সাথে মেঘনা গুলজারের প্রথম কাজ। এই দুজন প্রোটাগনিস্টসহ সব অভিনেতা-অভিনেত্রী চমৎকার অভিনয় করেছেন। সে কারণে ছবিটাকে অনেক বাস্তব মনে হয়েছে। বিশেষ করে ক্লাইম্যাক্সে পরিচালক দর্শককে আবেগতাড়িত করেছেন।
ওয়েল ডান মেঘনা গুলজার। হ্যাটস অফ।

