মার্জিন কল (২০১১)

ছবিটা একটা রাতের গল্প। ২০০৮ সালের বৈশ্বিক অর্থনৈতিক সংকটের প্রেক্ষাপটে নির্মিত। ওয়ালস্ট্রিট এর একটা ১০৮ বছরের পুরোনো ইনভেস্টমেন্ট কোম্পানি প্রায় দেউলিয়া হওয়ার পথে। হাতে মাত্র কয়েক ঘণ্টা আছে, মার্কেট ওপেন হওয়ার সাথে সাথে কোম্পানির শেয়ার এবং অ্যাসেট বেঁচে লস যত কমানো যায় তার চেষ্টা করতে হবে। একটা সিংকিং শিপকে বাঁচানোর জন্য শেষ চেষ্টা করে সবাই।

একটা লোকেশনে কয়েক ঘণ্টার গল্প। তারপরও টান টান উত্তেজনা ছিলো পুরো ছবিটাতে। এটা সম্ভব হয়েছে গল্পের লজিক্যাল স্ট্রাকচার এবং অভিনেতাদের অসম্ভব পারফর্ম্যান্সের কারণে। কেভিন স্পেসি, জেরেমি আয়রন্স, স্ট্যানলি টুচি, জাচারি কুইন্ট একেকজনের কি দুর্দান্ত অভিনয়।

ডিরেক্টর জে.সি চান্দর এর ডেব্যু সিনেমা। কিন্তু মনেই হয় না যে তার প্রথম সিনেমা। একদম নিখুঁত একটা কাজ করেছেন প্রথম ছবিতে। বোর্ড মিটিংয়ের মোমেন্টটা খুবই ইনটেন্স।

কিছু ডায়লগ আছে টপ নচ। লাইফ, ফিলোসফি, ক্যারিয়ার, মানি, অ্যাম্বিশন, কর্পোরেট পলিটিক্সসহ বিভিন্ন বিষয় খুব চমৎকারভাবে ছবিটিতে ইনকর্পোরেট করা হয়েছে। একবার দেখতে শুরু করলে আর ছেড়ে ওঠা যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *