মবল্যান্ড সিজন ওয়ান (২০২৫)
হোয়াট আ শো!
টম হার্ডির ফেসিয়াল এক্সপ্রেশন, বডি ল্যাঙ্গোয়েজ টু গুড। ঘাড়ের রগ, কপালের ভাজ দিয়েও লোকটা অ্যাক্টিং করে দেখাইছে!
কনরাড হ্যারিগানের মত ব্রুটাল একটা চরিত্রে পিয়ার্স ব্রসনান ভয় ধরিয়ে দিয়েছেন। এই ব্যাটাকে দেখছি বন্ড চরিত্রে। ৭৩ বছর বয়সে এসে কি খেল দেখালো এই বুড়ো!
হেলেন মিরেনও যে পারফর্ম্যান্স দেখালেন ৮১ বছর বয়সে এসে, মাথা নষ্ট। দুর্দান্ত কাস্টিং হয়েছে সিরিজটাতে।
রিচি স্টিভেনসনের চরিত্রে জিওফ বেল এবং পুলিশ অফিসার কলিন এর চরিত্রে টবি জোনস অতুলনীয়।
ডায়লগ যে আছে কিছু লিখে রাখার মত। স্ক্রিপ্ট মোটামুটি। প্রথম দুই এপিসোড একটু স্লো আর লাস্ট এপিসোডে অনেক বেশি তাড়াহুড়া মনে হয়েছে।
মিউজিক এবং সাউন্ডট্র্যাকগুলো সিরিজের মেজাজের সাথে পারফেক্ট ব্লেন্ড করেছে।
সেকেন্ড সিজনের তিনটা এপিসোড রিলিজ হয়েছে। সবগুলো রিলিজ পাওয়ার পর একসাথে দেখবো। তবে হ্যারি ডি সুজা এবং কনরাড হ্যারিগানকে অনেকদিন মনে রাখবো যেমন মনে রাখবো টমাস শেলবি কিংবা ওয়াল্টার হোয়াইট, জেসি পিংকম্যান বা নাকি থম্পসনকে।

