কোহ্রা সিজন টু (২০২৬)
সুদীপ শর্মার সিগনেচার আছে পুরো সিরিজজুড়ে। যদিও সিরিজটি তিনি ডিরেক্ট করেননি, প্রোডিউস করেছেন এবং স্ক্রিপ্ট লিখেছেন।
সুদীপ শর্মার ছবিতে চরিত্রগুলোর নানারকম ডাইমেনশন থাকে। ব্যক্তিগত টানাপোড়েন, অতীতের স্মৃতি/সংকট/ট্রমা, মনস্তাত্বিক দ্বন্দ্ব, পারিবারিক দ্বন্দ্ব।
এখানেও সেটা আছে। জাতের ভেদ, দাসপ্রথার বিষয়গুলোও আছে। এসব সাবজেক্ট সুদীপ শর্মা খুব ভালো ডিল করতে পারেন।
ভিজ্যুয়াল ট্রিটমেন্ট কোহ্রা সিজন ওয়ান, পাতাললোক সিজন ওয়ান, টু এর মত। সর্বত্রই বিষাদে ছেঁয়ে থাকে যেন।

