পসিবল লাভ (২০২৬)
শুরুর দিকে কিছুটা নো আদার চয়েস (২০২৫) এর মত মনে হচ্ছিলো যেহেতু ছবির প্রোটাগনিস্ট একজন চাকরিচ্যুত শ্রমিক। দীর্ঘদিন নামকরা এক ফ্যাক্টরিতে কাজ করেছেন। তবে ধীরে ধীরে ছবিটা তার মত করে পথ খুঁজে নেয়।
অনেক কিছুই এসেছে ছবিটাতে। তবে প্রকটভাবে ফুটে উঠেছে শ্রেণী সংগ্রাম এবং শ্রেণী বৈষম্য। এক শ্রেণীর হাতে এত অর্থ যে তারা চাইলেই যা কিছু করতে পারে। আরেক শ্রেণীর কাছে পরিবারের জন্য তিনবেলা খাবার জোগাড় করাটাই একটা সংগ্রাম।
একসাথে কাজ করলেই সবাই বন্ধু বা মিত্র হয় না। সবার সংগ্রাম আলাদা। তাই দেখা যায় যখন কোনো সংকট আসে তখন সবাই নিজেকে বাঁচাতে মরিয়া হয়ে ওঠে। সম্মিলিত প্রতিবাদ বা প্রতিরোধ একসময় ব্যক্তিস্বার্থের কাছে পরাজিত হয় বা দুর্বল হয়ে পড়ে।
এ দুটো বিষয় প্রবলভাবে এসেছে। আরও অনেক বিষয় এসেছে নানাভাবে। তবে ছবিটির দৈর্ঘ্য বেশ লম্বা, পৌনে তিন ঘণ্টা, এজন্য কিছুটা বোরিং লেগেছে। তবে ধৈর্য্য ধরে রেখে শেষ করতে পারলে ভালো লাগবে।

