এমি জিতে ইতিহাস গড়লেন অ্যাডোলেসেন্স এর ওয়েন কুপার

এমি অ্যাওয়ার্ডস এর ৭৭তম আসরে ইতিহাস গড়েছেন ১৫ বছর বয়সী অভিনেতা ওয়েন কুপার।

এমি জেতা সবচেয়ে কম বয়সী অভিনেতা তিনি। অ্যাডোলেসেন্স সিরিজে অভিনয় করে এ পুরস্কার জিতেছেন ওয়েন।

আলোচিত সিরিজ অ্যাডোলেসেন্স ছয়টি বিভাগে পুরস্কার জিতেছে।

সেরা লিমিটেড/অ্যান্থোলোজি সিরিজ, সেরা অভিনেতা, সেরা পরিচালক, সেরা চিত্রনাট্য, সেরা পার্শ্ব অভিনেতা, সেরা পার্শ্ব অভিনেত্রী এই ছয়টি বিভাগে পুরস্কার জিতেছে অ্যাডোলেসেন্স।

সর্বোচ্চ ১৩টি পুরস্কার জিতেছে দ্য স্টুডিও সিরিজটি। সেরা কমেডি সিরিজ এর পুরস্কার জিতেছে দ্য স্টুডিও।

তবে সবচেয়ে বেশি বিভাগে মনোনয়ন পেয়েছিল সেভারেন্স।

সেরা ড্রামা সিরিজ এর পুরস্কার জিতেছে দ্য পিট।

তথ্যসূত্র: ভ্যারাইটি, বিবিসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *