টরেন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পিপসল চয়েস অ্যাওয়ার্ড জিতলো হ্যামনেট
এবার ছিল টরেন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এর ৫০তম আসর।
গত ৪ থেকে ১৪ সেপ্টেম্বর বসেছিল এই আসর।
এবারের আসরে পিপলস চয়েস অ্যাওয়ার্ড জিতেছে ক্লয়ি ঝাউ পরিচালিত হ্যামনেট।

পিপলস চয়েস ডকুমেন্টারি অ্যাওয়ার্ড জিতেছে ব্যারি অ্যাভরিচ পরিচালিত দ্য রোড বিটুইন আস: দ্য আলটিমেট রেসকিউ।
পিপলস চয়েস মিডনাইট ম্যাডনেস অ্যাওয়ার্ড জিতেছে নিরভানা দ্য ব্যান্ড দ্য শো দ্য মুভি।
ইন্টারন্যাশনাল পিপলস চয়েস অ্যাওয়ার্ড জিতেছে পার্ক চ্যান-উক পরিচালিত নো আদার চয়েস।
সেরা কানাডিয়ান ফিচার ফিল্ম এর পুরস্কার জিতেছে জাকারিয়াস কুনুক পরিচালিত রং হাজব্যান্ড।

