জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩: সেরা ছবি সাঁতাও
২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করা হয়েছে।
২৮ টি ক্যাটাগরিতে ৩০ জন শিল্পীকে সম্মানিত করা হয়েছে।
সেরা ছবি হয়েছে সাঁতাও। একই ছবির জন্য সেরা পরিচালক হয়েছেন খন্দকার সুমন।
প্রথম ছবিতে অভিনয় করে সেরা অভিনেত্রী হয়েছেন আইনুন নাহার পুতুল।
নিজের প্রথম চলচ্চিত্র সুড়ঙ্গ- তে অভিনয় করে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন আফরান নিশো।


