চেক রিপাবলিকে পুরস্কার জিতলো বালুর নগরীতে
চেক রিপাবলিকের কার্লোভি ভেরি চলচ্চিত্র উৎসবে প্রক্সিমা প্রতিযোগিতা শাখায় গ্র্যান্ড প্রিক্স পুরস্কার জিতেছে বাংলাদেশের ছবি বালুর নগরীতে।
মেহেদী হাসান পরিচালিত চলচ্চিত্রটির ওয়ার্ল্ড প্রিমিয়ারও হয়েছে এই উৎসবে।
গত ৪ থেকে ১২ জুলাই চেক রিপাবলিকের কার্লোভি ভেরি শহরে এই উৎসবে নানা দেশের চলচ্চিত্র প্রদর্শিত হয়।
ছবিটিতে অভিনয় করেছেন ভিক্টোরিয়া চাকমা ও মোস্তফা মনওয়ার।

