দো দিওয়ানে সেহের মে (২০২৫)
না আছে গল্প, না ভালো অভিনয়। দেখে মনে হয় রিলস বানাতে গিয়ে সিনেমা বানিয়ে রিলিজ দিয়েছে।
এ ধরণের ক্লিশে গল্প এখন আর দর্শকরা পছন্দ করে না এই বোধটুকু নির্মাতাদের কবে জাগ্রত হবে?
সিদ্ধান্ত চতুর্বেদী প্রায় সময়ই ওভার অ্যাক্টিং করেছেন।
গল্পের প্রচুর মুড সুইং হয়েছে। এই দুজন ভালো এই খারাপ।
এই ঝগড়া করে তো এই ঘুরতে চলে যায়।
কাস্টিংও হয়েছে বাজে। ম্রুনালের বিপরীতে সিদ্ধান্তকে একদম মানায়নি। বেশ ছোট মনে হয়েছে ম্রুনালের তুলনায়।

