দম (২০২৬)

বিগ স্কেলের ছবি। বাংলাদেশে এ ধরণের ছবি কম হয়। অন্য দেশে গিয়ে সেট বানিয়ে বিদেশি আর্টিস্ট নিয়ে শ্যুট করাটা বেশ চ্যালেঞ্জিং। প্রোডাকশনে সে চ্যালেঞ্জ ভালোভাবে উৎরে গেছে ছবিটি। দেখতে খুব সুন্দর হয়েছে। লোকেশন, সিনেমাটোগ্রাফি ছবিটিকে আন্তর্জাতিক মানের করে তুলেছে।

তবে গল্পটা জমজমাট হয়নি। সারভাইভাল থ্রিলার মুভিতে যেরকম টানটান উত্তেজনা থাকে সেটা নেই। পদে পদে টেনশন ছিল না। মোটামুটি প্রেডিক্টেবল গল্প ছিল। বাঘা বাঘা রাইটাররা ছবির স্ক্রিপ্টে যুক্ত ছিলেন বটে তবে তাদের মেধার প্রতিফলন ঘটেনি।

নিশো ভালো অভিনয় করেছেন তবে তার ক্যারেক্টার আগের দুই ছবির মত অসহায়, গরীব, দুস্থ হয়ে গেছে। এ ধরনের ক্যারেক্টার আর না করা তার জন্য ভালো হবে। পূজা চেরী ঠিকঠাক ছিলেন। তবে তার স্ক্রিন প্রেজেন্স কম ছিল।

প্রোডাকশন ডিজাইনে ছবিটি টপ নচ। গল্পটাতে আরো বাক বদল দরকার ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *