জলি এলএলবি থ্রি (২০২৫)
আগের দুইটি ছবিই জমজমাট। এবার আরো ধামাকা। আগের দুই জলি একসাথে। কিন্তু জমলো না দুই জলির জুটি।
মূল কারণ মনে হয়েছে দুই অভিনেতাকে স্পেস দিতে গিয়ে গল্পে স্যাক্রিফাইস করতে হয়েছে নির্মাতাকে।
এর চেয়ে বরং নতুন কাউকে নিয়ে করলে বরং ভালো হতো।
জলি চরিত্রে কার্তিক আরিয়ান বা নওয়াজউদ্দিন সিদ্দিকি হলে একই গল্পে ছবিটা ইন্টারেস্টিং হতো।
ভিলেন হরিভাই খৈতান চরিত্রে গাজরাজ রাও এর অভিনয় ভালো লাগেনি।
উকিল বিক্রম রায় চৌধুরীর চরিত্রে রাম কাপুর কনভিন্সিং ছিলেন।

