ল্যান্ডম্যান (২০২৪)
টেক্সাসের মিডল্যান্ড শহরের এক অয়েল ফিল্ডের গল্প। পেট্রোলিয়াম কোম্পানিগুলো কীভাবে কাজ করে, কি কি সমস্যা থাকে, লাভ আর ঝুঁকির হিসেব এসবের মাঝেও পরিবারের গল্প, জীবনের গল্প বলা হয়েছে।
সিরিজের মূল চরিত্র বা ল্যান্ডম্যান টমি নরিস। এই ভূমিকায় অনবদ্য পারফরম্যান্স দিয়েছেন বিলি বব থর্নটন। মূলত তাকে ঘিরেই সিরিজটি।
মন্টি মিলার চরিত্রে জন হ্যামকে বেশ ভালো লেগেছে। যদিও তার স্ক্রিন প্রেজেন্স কম। তবে যা আছে তা নিজেকে মেলে ধরার জন্য যথেষ্ট।
টেক্সাসকে খুব চমৎকারভাবে তুলে আনা হয়েছে। সেবা প্রকাশনীর ওয়েস্টার্ন বইগুলোতে যেমন টেক্সাসের বর্ণনা থাকতো সেরকম টেক্সাস এই সিরিজে দেখা যাবে।
সিরিজের গানগুলো একেকটা মারাত্মক সুন্দর। সিরিজের মুড সেটা করে দিয়েছে গানগুলো।
সিরিজটি লিখেছেন টেইলর শেরিডান। ১০ পর্বের সিরিজটির প্রতিটি পর্বে গড়ে ৫০ মিনিটের মত।

