নুরেমবার্গ (২০২৫)
অত্যন্ত জটিল একটা সিনেমা। এক ছবিতে এত বিষয় এসেছে যে তাল মেলানো কঠিন।
যুদ্ধাপরাধ, মনস্তত্ত্ব, জাতিগত নিধন, সাম্রাজ্যবাদ, বিশ্বযুদ্ধ সব মিলিয়ে হাই ভ্যালু ছবি। ইতিহাস, রাজনীতি মিলেমিশে একাকার।
রাসেল ক্রো, রামি মালেক, মাইকেল শ্যানন এর মত অভিনেতাদের এক ছবিতে দেখাটা একটা অভিজ্ঞতা। হারম্যান গ্যারিং এর চরিত্রে রাসেল ক্রো অনবদ্য। সাইকোলজিস্ট ডগলাস কেলির চরিত্রে রামি মালেক যথাযথ।
কিছু কিছু ডায়লগ আছে যা গভীরভাবে ভাবায়। আড়াই ঘণ্টার সিনেমা। কয়েকটা দীর্ঘ দৃশ্য আছে কিন্তু বোরিং লাগে না এত লম্বা সময় ছবিটা দেখতে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর হিটলারের সেকেন্ড-ইন-কমান্ড এবং এয়ার চিফ হারমান গ্যারিং এবং নাৎসী বাহিনীর অন্যান্য সদস্যদের যুদ্ধাপরাধের বিচার হয়েছিল ন্যুরেমবার্গ ট্রাইব্যুনালে। সেই ঘটনা নিয়ে নির্মিত হয়েছে ছবিটি।
গ্যারিং এবং তার সহযোগীদের ফাঁসির রায় হয়েছিলো। ফাঁসিতে ঝোলানোর আগে জেলে নিজের সেলে সায়ানাইড খেয়ে আত্মহত্যা করেন গ্যারিং।

