প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা (২০২৬)

ছবিটা অসম্পূর্ণ মনে হয়েছে। কাহিনী খাপছাড়া। নির্মাণ ছন্দহীন। এডিটিং যাচ্ছেতাই। শুধুমাত্র শাকিব খানের উপর ভর করে পরিচালক পার পেতে চেয়েছেন বলে মনে হয়েছে।

এরকম বিগ বাজেট অ্যারেঞ্জমেন্টের ছবির এত বাজে অবস্থা কেন হলো তা সত্যিই বিস্ময়কর! নির্মাতার প্রথম ছবি হলেও ভিজ্যুয়াল প্রোডাকশনে তিনি নতুন নন। টিভি নাটকে নিজেকে প্রমাণ করে তিনি সিনেমা নির্মাণে হাত দিয়েছেন। তবে টেলিভিশনে তার কাজের যে ম্যাচুইরিটি ছিল তা সিনেমায় অনুপস্থিত। একদম আনাড়ি পরিচালকের কাজ মনে হয়েছে।

নায়িকা হিসেবে তাসনিয়া ফারিন টোটাল ফেইলিউর। জ্যোতির্ময়ী কুন্ডু সে তুলনায় কিছুটা উজ্জ্বল। এমনকি দিবেন্দ্যু ভট্টাচার্যের মত অভিনেতাও অত্যন্ত বাজে অভিনয় করেছেন।

এই ছবির আরেকটা সমস্যা হচ্ছে অতিরিক্ত ভারতীয় প্রবণতা। শিল্পী, লোকেশন সব এমনভাবে নির্বাচন করা হয়েছে যে মনে হয় এটা ভারতীয় ছবি।

সবদিক থেকেই ব্যর্থ একটি ছবি প্রিন্স। সামনে শাকিব খানকে নিয়ে নতুন যেসব পরিচালকরা কাজ করবেন তাদের জন্য কেস স্টাডি হয়ে থাকবে ছবিটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *