ইউনোবোম্বার (২০২৬)

ইন্টারেস্টিং স্টোরি। এফবিআই এর ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময়ের এবং সবচেয়ে ব্যয়বহুল ম্যান হান্ট। যদিও এফবিআই নিজে থেকে কেসের কোনো কূলকিনারা করতে পারেনি।

টেড কেজোনোস্কি ছিলেন ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে এর টিচার। এই লোকই এক সময় হয়ে ওঠেন সিরিজ বোমা হামলাকারী।

প্রায় দুই দশক ধরে তিনি একা ১৬টি বোমা হামলা চালান। এতে তিনজন মারা যায় এবং ২৩ জন আহত হয়।

বোমা হামলা তিনি একাই করতেন, তাই তাকে কোনোভাবেই এফবিআই ট্রেস করতে পারছিলো না। কুরিয়ারে করে বোমা পাঠাতেন, বক্স খুললেই হতো বিস্ফোরণ। মানুষ এতটাই আতংকে থাকতো যে মেইলবক্স খুলতে ভয় পেতো।

২০ বছর পর এফবিআই টেড জেলোনোস্কিকে ধরতে সক্ষম হয়। এই দীর্ঘ ঘটনা মাত্র পৌনে দুই ঘণ্টায় দেখানো সম্ভব না। এটার জন্য সিরিজ বানানো দরকার ছিলো।

সিনেমাটাতে মূলত টেডের হার্ভার্ডে পড়ার সময়ে প্রফেসর হেনরি ম্যুরের সাথে সাইকোলোজিক্যাল এক্সপেরিমেন্টের সময়টা দেখানো হয়েছে।

প্রফেসর ম্যুরের চরিত্রে অভিনয় করেছেন রাসেল ক্রো। আর তরুন টেডের চরিত্রে অভিনয় করেছেন জ্যাকব ট্রেম্বলে। দুজনেই অনবদ্য পারফর্ম্যান্স করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *