মুসাফির ক্যাফে (২০২৬)
এ ধরনের ইমোশনাল লাভ স্টোরি এখন আর বলিউডে তেমন হয় না। হার্টব্রেক, কান্নাকাটি, তারপর মুভ অন। যেন কোনো রুল বুক, একটার পর আরেকটা ন্যাচারালি আসে।
সিরিজটি নির্মিত হয়েছে মুসাফির ক্যাফে নামের এক উপন্যাস অবলম্বনে। আমার মনে হয় উপন্যাস অবলম্বনে নির্মিত বলেই এত ইমোশন গল্পের মধ্যে আনা গেছে। উপন্যাসে লেখকের স্বাধীনতা অনেক বেশি থাকে।
ভিক্রান্ত মেসি অনবদ্য। তার ইনোসেন্স, ইমোশন হ্যান্ডেল করার মোমেন্টগুলা ভালো লাগছে।
চন্দরের জীবনে সুধা আর প্রীতি দুইটা আলাদা চ্যাপ্টার হলেও তার ইমোশনাল বন্ডিং একইরকম।
মানুষ আসলে তার দু:খ-কষ্ট ক্যারি করতে করতে বড় হয়, ম্যাচিউর হয়। আবার মনে হয়, না মানুষ আসলে একইরকম থাকে খালি এক সময় কষ্টগুলো প্রকাশ করে না, নিজের কাছে রেখে দেয়।
এরকম অনেক ভাবনার সাথে সাথে মুসাফির ক্যাফে হৃদয়ে দাগ কেটে যায়।

