দ্য ওডিসি (২০২৬)
ক্রিস্টোফার নোলানের নতুন ছবি দ্য ওডিসি। ইথাকার রাজা ওডিসিয়াসের বাড়ি ফেরার কাহিনী নিয়ে নির্মিত হয়েছে ছবিটি।
দশ বছর ধরে চলা ট্রয়ের যুদ্ধে যোগ দিয়েছিলেন ওডিসিয়াস। তিনি ছিলেন খুব ভালো একজন স্ট্র্যাটেজিস্ট।
তার বুদ্ধিতেই ট্রয় নগরী জয় করে গ্রিকরা। গ্রিকরা এক বিশাল কাঠের ঘোড়া বানিয়ে সেটার মধ্যে অবস্থান নেয়। সেই ঘোড়া ট্রয় নগরীতে নিয়ে যাওয়া হয়। গভীর রাতে সেই ঘোড়া থেকে বেরিয়ে আসে যোদ্ধারা। অতর্কিত হামলা করে তারা ট্রয় নগরী দখল করে নেয়।
কিন্তু দশ বছরের যুদ্ধ শেষ করে ইথিকায় ফিরতে ওডিসিয়াসের আরও দশ বছর লেগে যায়। সাগরে পথ হারিয়ে ফেলা, অভিশাপ ও নানা চরাই উৎরাই পেরিয়ে বাড়ি ফেরে ওডিসিয়াস। যেখানে তার অপেক্ষায় আছে স্ত্রী পেনিলোপ এবং ছেলে টেলিমাকাস।
গ্রিক মিথোলোজির কাহিনী এবার রুপালী পর্দায় তুলে এনেছেন নোলান।
ছবিটিতে ওডিসিয়াসের বাড়ি ফেরার তাড়না, যুদ্ধে প্রাণ হারানো মানুষদের জন্য অনুশোচনা ফুটিয়ে তোলা হয়েছে। সেই সাথে স্বামীর জন্য পেনিলোপের অপেক্ষা এবং সাধনাও দেখানো হয়েছে। হেলেনের চরিত্রে চমক রেখেছেন নোলান।
এটি পৃথিবীর প্রথম ছবি যা পুরোপুরি আইম্যাক্স ক্যামেরায় শুটিং করা হয়েছে।

