অস্কারে সেরা ছবি ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার

৯৮তম অস্কারে সেরা ছবির পুরস্কার জিতেছে ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার।

সেরা ছবির পাশাপাশি সেরা পরিচালক, সেরা পার্শ্ব অভিনেতা, সেরা অ্যাডাপ্টেড চিত্রনাট্য, সেরা কাস্টিংসহ বেশ কয়েকটি উল্লেখযোগ্য পুরস্কার জিতেছে ছবিটি।

কাস্টিং এর জন্য এবারই প্রথম অস্কার দেয়া হলো। সেরা কাস্টিং ডিরেক্টর এর পুরস্কার জিতেছেন কাসান্দ্রা কুলুকুন্দিস।

সেরা পরিচালক হিসেবে পুরস্কার পেয়েছেন পল থমাস অ্যান্ডারসন। সেরা পার্শ্ব অভিনেতা শন পেন।

সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন মাইকেল বি জর্ডান, সিনার্স ছবির জন্য।

সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন জেসি বার্কলে, হ্যামনেট ছবির জন্য।

সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার জিতেছেন অ্যামি মাডিগান, ওয়েপেন্স ছবির জন্য।

সেরা মৌলিক চিত্রনাট্যের পুরস্কার জিতেছেন রায়ান কুগলার, সিনার্স ছবির জন্য।  

সেরা বিদেশি ভাষার ছবির পুরস্কার জিতেছে নরওয়ের ছবি সেন্টিমেন্টাল ভ্যালু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *