ভেনিসে গোল্ডেন লায়ন জিতলো ফাদার মাদার সিস্টার ব্রাদার
জিম জারমুশ পরিচালিত ফাদার মাদার সিস্টার ব্রাদার ছবিটি এবারের ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা শাখায় সর্বোচ্চ পুরস্কার গোল্ডেন লায়ন জিতেছে।
গ্র্যান্ড জুরি পুরস্কার জিতেছে দ্য ভয়েস অব হিন্দ রজব। ছবিটি পরিচালনা করেছেন কাউথার বিন হানিয়া।
স্পেশাল জুরি প্রাইজ জিতেছে গিয়ানফ্রাঙ্কো রসি পরিচালিত সত্তো লে নুভোল।
দ্য স্ম্যাশিং মেশিন ছবির জন্য সিলভার লায়ন ফর বেস্ট ডিরেক্টর বেনি সাফদি।
ভলপি কাপ ফর বেস্ট অ্যাক্টর হয়েছেন লা গ্রাজিয়া ছবির জন্য টনি সারভিল্লো এবং ভলপি কাপ ফর বেস্ট অ্যাক্ট্রেস হয়েছেন দ্য সান রাইজেস অন আজ অল ছবির জন্য জিন ঝিলেই।
গত ২৭ আগস্ট থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত ইতালির ভ্যানিসে অনুষ্ঠিত হয় ৮২তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।
সূত্র: রয়টার্স, ভোগ

