দেলুপির সাথে যুক্ত হলেন অনুরাগ কাশ্যপ
মোহাম্মদ তাওকীর ইসলাম পরিচালিত ও প্রযোজিত বাংলা সিনেমা দেলুপি এর সাথে যুক্ত হয়েছেন ভারতীয় নির্মাতা ও প্রযোজক অনুরাগ কাশ্যপ।
পরিচালক তাওকীর এক ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
এখন থেকে আন্তর্জাতিক পরিমণ্ডলে দেলুপি পরিচিত হবে অনুরাগ কাশ্যপ নিবেদিত দেলুপি হিসেবে।
গত বছরের ৫ নভেম্বর সিনেমা হলে মুক্তি পেয়েছিল দেলুপি।
পরবর্তীতে রট্যারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্রে উৎসবে ছবিটি অংশ নেয়।

