ঘামাসান (২০২৬)

ছবিটা বিভিন্ন ফেস্টিভ্যালে দেখানো হয়েছিলো ২০২৪ সালে। তবে তারপর বহুদিন ছবিটি মুক্তি দেয়া হয়নি। অবশেষে জি ফাইভে মুক্তি পেয়েছে গত ১১ সেপ্টেম্বর।

তিগমাংশু ধুলিয়া কপ ছবি ভালো বানান। ম্যান হান্ট নিয়ে তিনি আরেকটা চমৎকার ছবি তৈরি করেছিলেন ইরফান খানকে নিয়ে ২০১২ সালে পান সিং তোমার।

ঘামাসান ছবিতে আরশাদ ওয়ার্সি দুর্দান্ত অভিনয় করেছেন। তাকে বেশিরভাগ সময় ফানি চরিত্রে দেখে দর্শক অভ্যস্ত। এই প্রথম তাকে নেগেটিভ রোলে দেখলাম। এখানেও তিনি পারফেক্ট।

রাজপাল যাদবও দারুণ। এই দুজনই সিনেমা জমিয়ে দিয়েছেন। প্রতীক গান্ধি যথাযথ ছিলেন।

ছবিটির চিত্রনাট্য লেখা হয়েছে বুন্দেলখান্ডের কুখ্যাত ডাকাত দাদুয়ার জীবনী অবলম্বনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *