হাথরাস-সিক্সটিন ডেজ (২০২৬)
সিস্টেম কীভাবে গরীবের উপর জুলুম করে তার একটা কেস স্টাডি তিন পর্বের এই ডকুমেন্টারি। জাত এবং টাকায় পিছিয়ে থাকলে মানুষ হিসেবে যে বেসিক অধিকার সেটাও কেড়ে নেয়া হয়। মেডিকেল, পুলিশ, সিভিল প্রশাসন সবাই মিলে কীভাবে একজন ভিক্টিম এবং তার পরিবারকে কর্ণার করে ফেলে সেটা দেখানো হয়েছে। এর মধ্যে ঢুকে গেছে লোকাল পলিটিক্স, সাংবাদিকতা এবং দেশের জাতীয় রাজনীতির স্বার্থ।

