৭৮তম কানে সেরা ছবি ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট
৭৮তম কান চলচ্চিত্র উৎসবে সেরা ছবির পুরস্কার পাম দি অর জিতেছে ইরানি ছবি ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট।
প্রতিযোগিতা বিভাগে ২১টি ছবিকে পেছনে ফেলে সেরার পুরস্কার জিতেছে জাফর পানাহি পরিচালিত ছবিটি।
ইরানের সমাজের নানা অসঙ্গতি নিয়ে ছবি বানান পানাহি। এ ছবিটিও সে রকম। গুম, নিপীড়ন, রাষ্ট্রীয় উদ্যোগে সহিংসতা, কারাবন্দীদের অত্যাচার এই ছবির অন্যতম অনুষঙ্গ।
পানাহি নিজেও একসময় কারাগারে ছিলেন। তার সেই অভিজ্ঞতাও এই ছবিতে এসেছে।

