মেইড ইন ইন্ডিয়া আ টাইটান স্টোরি (২০২৬)

সিরিজ নয় বরং মনে হয়েছে সাড়ে পাঁচ ঘণ্টার একটা শর্ট বিজনেস কোর্স করলাম।

একটা স্বপ্ন, সেখান থেকে একটা কোম্পানি তৈরি করা, রিসোর্স হায়ার করা, ফ্যাক্টরি সেটআপ করা, প্রোডাকশন, রিসার্চ, ইঞ্জিনিয়ারিং, সেলস, মার্কেটিং, ব্র্যান্ডিং সবকিছু আছে এই ছয় পর্বের এক লিমিটেড সিরিজের ভেতর।

কোয়ার্টজ হাতঘড়ির প্রতি আমার নিজের দুর্বলতা আছে বলে আগ্রহ নিয়ে দেখেছি। সেই সাথে পুরোনো হিন্দি গানগুলোও ভালো লেগেছে ব্যাকগ্রাউন্ডে।

জিম সার্ব ভালো অভিনেতা তবে এবার বেশ লম্বা সময় নিয়ে একটা ক্যারেক্টার করতে পেরে নিজের ক্যাপাসিটির বেঞ্চমার্ক সেট করতে পারলেন।

তবে স্ক্রিনে তাকে জর্জিস দেশাইয়ের মত লাগেনি। বাস্তবের জর্জিস ছিলেন মোটা এবং খাটো, চেহারা গোলগাল। এদিকে জিম সার্ব ঠিক তার বিপরীত, শুকনা এবং লম্বা, মুখের শেপ লম্বা।

আবার জেআরডি টাটার চরিত্রে নাসিরউদ্দিন শাহ এতোটাই লুক অ্যালাইক ছিলেন, মাঝে মাঝে মনে হয়েছে জেআরডি টাটাই বুঝি পর্দায় উপস্থিত হয়েছেন।

সব অভিনেতা নিজের চরিত্রে চমৎকার অভিনয় করেছেন। স্টোরিটেলিং খুবই এনগেজিং ছিলো শুরু থেকে শেষ পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *