পঞ্চায়েত সিজন ফোর (২০২৫)

পঞ্চায়েত সিরিজটা এত চমৎকারভাবে সাজিয়েছে যে বোর হওয়ার কোনো সুযোগ নেই। যত সিজন বাড়ছে তত আগ্রহ বাড়ছে। প্রত্যেকটা ক্যারেক্টার এত সাবলীল যে মনেই হয় না ফিকশনাল ক্যারেক্টার।

প্রথম দিকে সচিব জি, প্রধান জি, মঞ্জু দেবী প্রহ্লাদ চা, বিকাশ ক্যারেক্টারগুলো এস্টাবলিশ হয়েছে। কিন্তু এখন পাল্লা ভারি হয়েছে বিধায়ক জি, ভূষণ, ক্রান্তি দেবী, মাধব, বিনোদ, ছুট্টানদের।

অনেক অভিনেতার জীবনে মাইলস্টোন হয়ে থাকবে পঞ্চায়েত সিরিজটি। প্রত্যেকটা চরিত্রই এখানে গুরুত্বপূর্ণ তা সে যত সময়ই থাকুক না কেন।

আমার প্রথম দিকে পছন্দের ক্যারেক্টার ছিল প্রধান জি আর উপ প্রধান প্রহ্লাদ চা। কিন্তু এখন সবচেয়ে প্রিয় বিধায়ক জি। সিজন থ্রি ও ফোরের মাধ্যমে তিনি এখন সিরিজের প্রাণ হয়ে উঠেছেন। 

গ্রামীণ পরিবেশ, রাজনীতি, মানুষের জীবন সব মিলিয়ে এত প্রাণবন্ত একটি সিরিজ নির্মাণ করেছেন নির্মাতারা যে মুগ্ধ না হয়ে উপায় নেই।

অ্যামাজন প্রাইম নানা ধরনের এক্সপেরিমেন্টাল কাজ করে যাচ্ছে। নতুন বা কম পরিচিত অভিনেতাদের নিয়ে, নতুন পরিচালকদের নিয়ে, ভিন্ন রকম গল্প বলায় অ্যামাজন প্রাইম দারুণ সাফল্য পেয়েছে।

অ্যামাজনের মত বাকি ওটিটিগুলোরও এর থ্রিলার জনরার বাইরেও অন্য গল্প নিয়ে সিরিয়াসলি কাজ করা উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *