সাকসেশন সিজন টু

সাকসেশন একটা নেশার মত। অথচ ঘটনা খুব সামান্য। আমেরিকার একটা মিডিয়া গ্রুপের বোর্ড ডিরেক্টরদের মধ্যে পলিটিক্স। কে বোর্ডে ঢুকবে, কে বাদ পড়বে, কার কি পজিশন হবে এই নিয়ে ফ্যামিলির মধ্যে কনফ্লিক্ট।

এর মধ্যে নানান লেয়ার তৈরি করেছেন লেখকরা, সেটার জন্য দেখতে এত মজা। সিজন ওয়ানে হয়তো ছোট্ট একটা ক্লু দিয়ে গেছে। সেই ঘটনা নিয়ে পুরো সেকেন্ড সিজনে ক্রাইসিস তৈরি করেছে। তাই সাকসেশন দেখার সময় কোনোকিছু মিস করা যাবে না। একটার সাথে আরেকটা কানেক্টেড।

ফার্স্ট সিজনে রোমানকে বেশি ভালো লাগলেও সেকেন্ড সিজন পুরোটা কেন্ডেল রয়কে নিয়ে। তাকে ঘিরে সবকিছু। কেন্ডেলের জন্য খারাপ লাগে, আবার মনে হয় কেন্ডেল যা করেছে ঠিক করেছে। শেষের টুইস্টটা তো লোগানের মত দর্শকদের জন্যও শকিং!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *