সাকসেশন সিজন থ্রি

সাকসেশনে শুধু বিজনেস এম্পায়ার আর বোর্ডের পলিটিক্স দেখানো হয়নি। দেখানো হয়েছে সম্পর্ক। স্বার্থের সংঘাত, দ্বন্দ্ব, কমন বিপদ বা কমন লাভের আশা সম্পর্ককে কীভাবে ডিফাইন করে সেটা খুব ভালোভাবে দেখানো হয়েছে।

লোগান পরিবারের দুজন আউটসাইডার যারা পরিবারের অংশ হয়েও ঠিক পরিবার না। বিপদে পড়লে যাদেরকে কোরবানি দিতে দ্বিতীয়বার ভাববে না লোগান পরিবার।

এই কমন বিপদ তাদের এক জায়গায় নিয়ে আসে। সম্পর্কে শালা-দুলাভাই হলেও তারা একে অপরের বন্ধু হয়ে ওঠে। বয়সের বা ম্যাচুউরিটির তফাৎ থাকলেও একজন আরেকজনের পরিপূরক হিসেবে কাজ করে।

সিজন থ্রি-তে নানা ঘটনার মাঝে টম আর গ্রেগের সম্পর্কের ডাইমেনশন ভালো লেগেছে। বিশেষ করে জেলে যাওয়ার বিষয়ে দুজনের কমন কনসার্ন, রিসার্চ এবং শেষমেশ টমের রিলিফ সেলিব্রেশনটা পিক মোমেন্ট ছিল এই সিজনের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *