দ্য মেহতা বয়েজ (২০২৫)
ভালো তবে টিপিক্যাল ফাদার-সন স্টোরি।
বাবা আর ছেলের মধ্যে দ্বন্দ্ব, ভুল বোঝাবুঝি, দূরত্ব তৈরি হওয়া থেকে আবার মিলে যাওয়া।
বোমান ইরানি অভিনয় করেছেন। একইসাথে স্ক্রিপ্ট লিখেছেন এবং ডিরেক্ট করেছেন।
তিনি কিছু কিছু মোমেন্ট খুবই সুন্দর ফুটিয়ে তুলেছেন।
শি ইজ দ্য ওয়ান মোমেন্ট এবং হ্যান্ডব্রেক চাপার সিন দুইটা বেশি ভালো লেগেছে।
অভিনাশ তিওয়ারিও ভালো অভিনয় করেছেন।

