তু ইয়া ম্যায় (২০২৬)

সার্ভাইভাল ছবি আমার ভালো লাগে না। পরিচালক বিজয় নাম্বিয়ারের জন্য ছবিটা দেখা।

তার ডেব্যু ছবি শয়তান (২০১১) এবং দ্বিতীয় ছবি ডেভিড (২০১৩) এর কথা এখনো মনে আছে।

বিজয় নাম্বিয়ারের ছবির ভিজ্যুয়াল ট্রিটমেন্ট হয় দারুণ। এই ছবিতেও সেটা ১০০ তে ১০০ আছে।

সাথে যোগ হয়েছে চমৎকার ভিজ্যুয়াল এফেক্টসের কাজ।

পুলটা দেখতে খুব সুন্দর, একইসাথে ভয়ঙ্কর। সিনেমাটোগ্রাফি, কালার গ্রেড চমৎকার। দেখতে দারুন।

তবে স্ক্রিপ্ট দুর্বল এবং লেন্দি। এটা দেড় ঘণ্টার একটা জমজমাট ছবি হতে পারতো। সেটাকে টেনে আড়াই ঘণ্টা করা হয়েছে। আমি টেনে টেনে দেখে শেষ করেছি।

আদর্শ গৌরব এবং শানায়া কাপুর ভালো অভিনয় করেছেন।

ফেব্রিক চরিত্রের অভিনেতা ভালো অভিনয় করেছেন।

২০১৮ সালের থাই সিনেমা দ্য পুল এর হিন্দি রিমেক ছবিটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *