লগ আউট (২০২৫)

চমৎকার একটা থ্রিলার। অল্প পরিসরে হাতে গোনা কয়েকজন অভিনেতা নিয়ে, একটা রুমের মধ্যে ছবিটা যেভাবে দর্শকদের দেড় ঘণ্টা ধরে রাখে তার প্রশংসা করতেই হয়। স্ক্রিপ্ট, কম্পিউটার গ্রাফিক্স আর বাবিল খানের অভিনয় এই তিনটা জিনিসকে দারুণভাবে ব্লেন্ড করেছেন ডিরেক্টর অমিত গোলানি। রাইটিংয়ের জন্য বিশ্বপতি সরকার বিশেষ ধন্যবাদ পাবেন, স্টোরিটাকে তিনি লজিক্যালি সাজিয়েছেন। লজিক মিস হলে ছবিটা ঝুলে যেত। বাবিল খানের প্রশংসা আলাদা করে করতে হয়। সত্যিই, বাবার নাম রেখেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *